এস এম আলম, ১৮ মে: পাবনায় জুলাই গণঅভ্যুত্থানে ছয় জন শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ করা হয়েছে। বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ইয়াসমিন মুনিরা ও সহকারি কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইশরাত তাসনিম বর্ষা। পরে ছয় জন শহীদ পরিবারের সদস্যদের মাঝে ১০ লাখ টাকার সঞ্চয় পত্রের চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক।

