Homeজেলা সংবাদপাবনায় বিশ্ব দুগ্ধ দিবস উদযাপিত

পাবনায় বিশ্ব দুগ্ধ দিবস উদযাপিত

এস এম আলম, ১ জুন: বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন উপলক্ষে পাবনায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসক ও জেলা প্রাণীসম্পদ দপ্তর আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ে সেমিনার হলরুমে এই অনুষ্ঠান হয়। এর আগে এক বর্ণাঢ্য র‍্যালী জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থান এসে শেষ হয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা একে এস এম মোশাররফ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম। সভায় বক্তারা বলেন, এক গ্লাস দুধ, এটি শুধু একটি খাদ্য নয়, বরং সুস্থতা, পুষ্টি ও জীবনের শক্তির প্রতীক। তাই প্রতিবছর ১ জুন বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব দুগ্ধ দিবস। মানুষ দুধের পুষ্টিগুণ এবং এর সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে সচেতন হওয়ার আহবান জানান বক্তারা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান আক্তার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, কোষাধক্ষ আবুল কালাম আজাদ, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম, জেলা ডেইলি অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, এস এম এগো. এমডি মাহাবুবুল আলম ফারুক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments