এস এম আলম, ৯ জুন: পাবনা জেলার পাবনা সদর উপজেলায় মুসলিম এইড ইউকে বাংলাদেশের সহায়তায় ইএসডিও কর্তৃক বাস্তবায়িত ‘‘বাংলাদেশ কোরবানি প্রোগাম ২০২৫’’ উপলক্ষে ১২৫ জন সুবিধা বঞ্চিত যারা কখনও কোরবানি তো দূরের কথা বছরে বা মাসে একবারও গরুর মাংস ক্রয় করতে পারে নি তাদের মাঝে ৪ কেজি গরুর মাংস বিতরণ করা হয়। উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলার পাবনা সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার
মোঃ নাহারুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন মুসলিম এইড বাংলাদেশের প্রতিনিধি কাউসার মোহাম্মদ। কোরবানি গরুর গোশ্ত বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বলেন, ‘‘মুসলিম এইড-ইউকে বাংলাদেশ এবং ইএসডিওকে ্এরকম সুন্দর এবং মহৎ অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানাচ্ছি।’’ তিনি আরও বলেন, ‘‘উপকারভোগী বাছাই যথার্থ হয়েছে এবং এখানে এমনও উপকারভোগী আছেন যারা ছয় মাস গরুর মাংস খায় নি। এরকম তাৎপর্যপূর্ণ প্রোগ্রাম যেন প্রতি বছরই হয় এবং আরও বড় আকারে এই প্রত্যাশা করছি।
পাবনা জেলার পাবনা সদর উপজেলায় মুসলিম এইড ইউকে ও ইএসডিওর উদ্যোগে অসহায়/সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কোরবানির গোস্ত/মাংস বিতরণ
RELATED ARTICLES
