এস এম আলম, ১৪ জুন: পাবনা জেলার চাটমোহর উপজেলার নিমাঞ্চলে আগাম বন্যা আসায় প্রায় ১২০ হেক্টর জমির বোরো ধান পানিতে তলিয়ে যায়। এতে প্রায় ৪০০ কৃষক পরিবার ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসন পাবনার কর্তৃক প্রত্যেক পরিবারকে ৩০ কেজি করে মোট ১২.০০ মে.টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বরাদ্দকৃত চাল ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম জানান, আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুত করে খাদ্য সংকট মোকাবেলায় তাৎক্ষণিকভাবে খাদ্যশস্য বরাদ্দ প্রদান করা হয়েছে এবং পরবর্তী কৃষি প্রণোদনা প্রদানের ক্ষেত্রে উক্ত তালিকাভুক্ত ক্ষতিগ্রস্ত কৃষকগণ অগ্রাধিকার পাবেন।
পাবনায় বন্যা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা প্রশাসন পাবনা কর্তৃক চাল বরাদ্দ
RELATED ARTICLES
