এস এম আলম, ২৫ জুন: প্লাস্টিক দূষন আর নয়, বন্ধ করার এখনই সময় এই প্রতিপাদ্য সারা দেশের ন্যায় পাবনাতে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সকালে জেলা প্রশাসকের সামনে থেকে একটি শোভাযাত্রা বেড় হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমি হল রুমে সংক্ষিপ্ত আলোচনা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মফিজুল ইসলাম, সিভিল সার্জন ডা: মো: আবুল কালাম আজাদ, পরিবেশ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল গফুর, অতিরিক্ত জেলা প্রশাসক সারবিক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে তাবাসসুম, সিভিল সার্জন আব্দুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ শরিফুল ইসলাম, উপ-পরিচালক এনএসআই মো: তৌফিক ইকিবাল, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পি এল সি এর কারখানা প্রধান মোঃ খায়রুল আলম, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পি এল সি এর সহকারী মহা-ব্যবস্থাপক মোঃ তানজিরুল ইসলাম, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সহকারী ব্যবস্থাপক সরকার শিবলী শরিফ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পি এল সি এর নির্বাহী আলীশান ঈমাম, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের অফিসার-মানব সম্পদ আরাফাত বাবর, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম সহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিল্প উদ্যোক্তা, এনজিও কর্মী, রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জীব ও ভু-বিজ্ঞান অনুষদের ডীন ড. মোঃ নাজমুল ইসলাম।

