Homeজেলা সংবাদপাবনায় জাতীয় পেনশন মেলা এর শুভ উদ্বোধন

পাবনায় জাতীয় পেনশন মেলা এর শুভ উদ্বোধন

এস এম আলম, ২৫ জুন: পাবনায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্ত¡রে জাতীয় পেনশন কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন এর আয়োজনে পেনশন মেলা অনুষ্ঠিত হয়েছে। চত্ত¡রের প্রবেশমুখে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মর্জিনা আক্তার, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব লিটন কুমার দে,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার আরজুমা আক্তার, পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম সহ জাতীয় পেনশন কর্তৃপক্ষ, নির্বাহী কর্মকর্তাগণ ও ব্যাংকের প্রতিনিধিবৃন্দ। দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালা নিয়ে আয়োজিত এই মেলায় ১৮ টি ব্যাংক, ৯ টি এনজিও, বিকাশ, নগদ, জেলা ও উপজেলা প্রশাসন সহ মোট ৪৩ টি স্টল রয়েছে। মেলায় আগত দর্শনার্থীদের জন্য বিভিন্ন পেনশন স্কিমের আওতায় রেজিষ্ট্রেশনের সুব্যবস্থা রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments