Homeখেলাধুলাএশিয়া কাপ হতে যাচ্ছে সেপ্টেম্বরে

এশিয়া কাপ হতে যাচ্ছে সেপ্টেম্বরে

ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার কারণে চলতি বছরের এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে এশিয়ান ক্রিকেটের আকাশে জমে থাকা কালো মেঘ ধীরে ধীরে সরে যেতে শুরু করেছে।ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ীই এশিয়া কাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যেই টুর্নামেন্টের প্রচারকাজও শুরু হয়ে গেছে।ক্রিকবাজের বরাতে জানা গেছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপ ২০২৫ আয়োজনের পরিকল্পনা করছে। এতে অংশ নেবে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত।ক্রিকবাজ আরও জানিয়েছে, যদিও এখনো কিছুই চূড়ান্ত হয়নি, তবে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে আগামী সপ্তাহেই আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আশা করছে, তারা জুলাইয়ের প্রথম সপ্তাহে ছয় দলের টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করতে পারবে, তখনই তারা সভা আহ্বানের পরিকল্পনা করছে।স্বাগতিক হিসেবে ভারতের নাম আগেই চূড়ান্ত করা হয়েছিল। কিন্তু পাকিস্তানের সঙ্গে সম্পর্কের অবনতির কারণে বিকল্প ভেন্যু নিয়ে ভাবতে বাধ্য হয়েছে এসিসি। সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতকে এখন সম্ভাব্য আয়োজক দেশের তালিকায় শীর্ষে রাখা হয়েছে। তবে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া হয়নি।

লিডসে ভারত ও ইংল্যান্ডের প্রথম টেস্ট চলাকালে এশিয়া কাপ ২০২৫-এর একটি প্রোমো ভিডিও ভাইরাল হয়। সেখানে ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব, শ্রীলঙ্কার চারিথ আসালাঙ্কা এবং বাংলাদেশের নাজমুল হোসেন শান্তকে দেখা যায়।যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), এসিসি কিংবা আইসিসির পক্ষ থেকে কোনো প্রকাশ্য মন্তব্য আসেনি।গেল এপ্রিলে কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারত। এরপর মে মাসে ‘অপারেশন সিঁদুর’ নামে পাকিস্তানে সামরিক অভিযান চালায় দেশটি। পাল্টা অভিযান চালায় পাকিস্তানও। এমন যুদ্ধ পরিস্থিতিতে বৈশ্বিক টুর্নামেন্টগুলোতেও ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়।তবে বিশ্ব ক্রিকেটের কিছু ঘটনাপ্রবাহ ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে। সম্প্রতি আইসিসি ঘোষিত দুটি বৈশ্বিক টুর্নামেন্টের (নারী ওয়ানডে বিশ্বকাপ ও নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ) সূচিতে ভারত-পাকিস্তান ম্যাচ দেখা যাচ্ছে। ওয়ানডে বিশ্বকাপে ৫ অক্টোবর কলম্বোতে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪ জুন এজবাস্টনে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments