এস এম আলম, ৪ জুলাই: পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলা থানার বহালবাড়ী নামক স্থানে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং ৯ জন আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানায়, সকালে নারায়ণগঞ্জ থেকে পাবনাগামী পাবনা এক্সপ্রেসের একটি কোচ ওই স্থানে পৌঁছালে একটি পাথর বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হয়। আহতদের পাবনা জেলার হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



