Homeজেলা সংবাদপাবনায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্ধোধন

পাবনায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্ধোধন

এস এম আলম, ৭ জুলাই: “পরিকল্পিত বনায়ন করি,সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্ধোধন করা হয়। সকালে জেলা প্রশাসক ও সামাজিক বন বিভাগের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়লে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শহিদ রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়। পরে অতিথিবৃন্দরা ফিতা কেটে ও বেলুন ও পায়রা উড়িয়ে বৃক্ষরোপন ও বৃক্ষমেলার উদ্ধোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। বিভাগীয় সামাজিক বন কর্মকর্তা কাজী তারিকুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন আবুল কালাম আজাদ,অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শরিফুল ইসলাম, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা পাবনা তৌফিক ইকবাল, প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাংবাদিক আব্দুল হামিদ খান, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। সাত দিন ব্যাপী এই মেলা ৩০টি স্টল বসেছে। সকাল ৯ টা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে। মেলায় বিভিন্ন রকম ফল ও ফুলের গাছ উঠেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments