এস এম আলম, ২২ জুলাই: ঢাকার মাইলস্টোন স্কুলের বিমান বিধ্বস্তের ঘটনায় সারা দেশের মতো পাবনায় পালিত হয়েছে রাষ্ট্রীয় শোক। সকালে জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, জেলা স্কুল, সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, স্কয়ার স্কুল এন্ড কলেজ সহ জেলার প্রতিটি সরকারি আধা সরকারি দপ্তর ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

