এস এম আলম, ২২ জুলাই : বিশিষ্ট শিল্পপতি, পাবনার কৃতি সন্তান,কৃস্টাল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সুলতান আহমেদের নামাজে জানাজা শেষে তাকে পাবনা সদর গোরস্থানে দাফন করা হয়েছে।সকালে ঢাকা থেকে তার মরদেহ পাবনায় নিজ বাসভবনে এলে সেখানে শোকের ছায়া নেমে আসে । পরে তার মরদেহ বীর মুক্তিযোদ্ধার রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে আনা হলে সেখানে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারি ও বিশিষ্ট শ্রমিক নেতা এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস সহ স্থানীয় বিশিষ্টজনেরা। গতকাল সোমবার আনুমানিক দুপুর ২ ঘটিকার সময় ঢাকার ল্যাব এইড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।



