Homeজেলা সংবাদঢাকা জেলা ক্রীড়া সংস্থার" সদস্য পদে পাবনার ফারদিন হাসান আন্তন

ঢাকা জেলা ক্রীড়া সংস্থার” সদস্য পদে পাবনার ফারদিন হাসান আন্তন

এস এম আলম, ৬ আগস্ট: পাবনা জেলার দিলালপুরের কৃতি সন্তান ফারদিন হাসান আন্তন “ঢাকা জেলা ক্রীড়া সংস্থার” সদস্য পদে সরকার কর্তৃক মনোনীত হয়েছেন। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দীয় কমিটির সহ মুখপাত্র। তার পিতা ডাঃ হাসান ইমাম টিপু স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা। কমিটির অন্যান্য মনোনীতদের নাম: আহবায়ক জেলা প্রশাসক ঢাকা, সদস্য সচিব জেলা ক্রীড়া কর্মকর্তা ঢাকা, সদস্য ক্রীড়া সম্পৃক্ত ব্যক্তি ও সাবেক হকি খেলোয়ার ইউসুফ আলী, সদস্য ক্রীড়া সম্পৃক্ত ব্যক্তি ও সাবেক ক্রিকেটার বাংলাদেশ জাতীয় দল জাবেদ ওমর বেলিম, সদস্য ক্রীড়া সম্পৃক্ত ব্যক্তি ও সাবেক ক্রিকেটার ধারাভাষ্যকার ও আম্পায়ার সাথিরা জাকির, সদস্য ক্রীড়া সংশ্লিষ্ট সম্মানিত ব্যক্তি ও ক্রীড়া সংগঠক আর্চারি আনিসুর রহমান, সদস্য ক্রীড়া সম্পৃক্ত ব্যক্তি ও পৃষ্ঠপোষক তারেক আহমেদ আদেল, সদস্য ক্রীড়া সাংবাদিক আরিফুর রহমান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments