Homeজেলা সংবাদডেঙ্গু সহ মশা বাহিত রোগ প্রতিরোধে পাবনায় মশক নিধন অভিযান শুরু

ডেঙ্গু সহ মশা বাহিত রোগ প্রতিরোধে পাবনায় মশক নিধন অভিযান শুরু

এস এম আলম, ১২ আগস্ট: ডেঙ্গু সহ মশা বাহিত রোগ প্রতিরোধে পাবনায় মশক নিধন অভিযান শুরু সহ মশা বাহিত রোগ প্রতিরোধে পাবনায় আজ থেকে শুরু হয়েছে মশক নিধন অভিযান। বিকেলে পৌরসভার উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে এ কাজের উদ্বোধন করেন পাবনার ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোঃ খাইরুল কবির। এসময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক ও পাবনা পৌরসভার কোনজারভেন্সি অফিসার মোঃ আসাদুজ্জামান। এ কার্যক্রমের আওতায় আজ আব্দুল হামিদ রোড, টাউন হলপাড়া, শান্তিনগর, শহীদ চত্বর, নিউ মার্কেট, বুলবুল কলেজ, মুক্তিযোদ্ধা মার্কেট, মহিলা কলেজ, পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজ, জেলা প্রশাসকের বাসভবন, সার্কিট হাউস, র‍্যাব ক্যাম্প, এনএসআই অফিস, সদর থানা পুলিশ ফাড়ি, পুলিশ সুপারের বাসভবন, সিভির সার্জন অফিস, আলিয়া মাদ্রাসা, পাবনা মেডিকেল কলেজ, সরকারি এডওয়ার্ড কলেজ, সদর হাসপাতাল সহ বিভিন্ন পাড়া মহল্লায় মশার ঔষধ ছিটিয়ে মশা নিধন করা হয়। পর্যায়ক্রমে পাবনা পৌরসভার প্রতিটি পাড়া মহল্লায় মশা নিধন করা হবে এ অভিযানের আওতায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments