এস এম আলম, ১৩ সেপ্টেম্বর: পাবনা জেলা প্রশাসকের আয়োজনে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মাসিক সভায় উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, পাবনা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, পাবনার ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ,কে,এম সেলিম রেজা হাবিব, পাবনা ৫ আসনের সংসদ সদস্য শিমুল বিশ্বাস, পাবনা পুলিশ সুপার আবু আশ্রাফ পাবনা, প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তার, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম সহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। এসময় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন দেশের আইনশৃঙ্খলা আরো জোরদার করার তাগির দেন। তাছাড়াও তিনি অবৈধ বালু উত্তোলন, চাঁদাবাজি মাদক সহ নানান অবৈধ কারীদের সোচ্চার হওয়া কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম।



