এস এম আলম, ১৬ আগস্ট: উৎসবমুখর পরিবেশে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শনিবার সকাল ১১ টার দিকে পাবনার প্রধান মন্দির শ্রী শ্রী জয়কালী বাড়ি মন্দির থেকে হিন্দু নর-নারীর অংশগ্রহনে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম,পুলিশ সুপার মোরতোজা আলী খাঁন ফিতা কেটে র্যালীর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন আহবায়ক শ্রী শ্রী জয়কালি বাড়ি মন্দির গৌরাঙ্গ মজুমদার, যুগ্ম আহবায়ক শ্রী শ্রী জয়কালি বাড়ি মন্দির অচিন্ত ঘোষ, সভাপতি পাবনা জেলা পুজা উদযাপন পরিষদ প্রভাশ ভদ্র, শ্রী শ্রী জয়কালি বাড়ি মন্দির সদস্য শুভ সান্যাল। র্যালীতে অংশ গ্রহনকারীরা বাদ্যযন্ত্রের তালে তালে বিভিন্ন সাজে সজ্জিত হয়ে আনন্দ প্রকাশ করেন।
পাবনায় উৎসবমুখর পরিবেশে শুভ জন্মাষ্টমী পালিত
RELATED ARTICLES
