এস এম আলম, ৮ সেপ্টেম্বর: প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে দিবসটি পালন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তার,জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক রনি আহম্মেদ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আবু সাইদ মিয়া, জুলাই যোদ্ধা মাহফুজুর রহমান, নির্বাহী পরিচালক দিগন্ত পাবনা শামছুননাহার মুক্তা, জেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

