এস এম আলম, ৮ সেপ্টেম্বর: বাংলাদেশ টেলিভিশনে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা “নতুন কুড়ি-২০২৫” সফলভাবে বাস্তবায়নের জন্য অংশীজনদের সমন্বয়ে মতবিনিময় সভা পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বিকালে মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম এর সভাপতিত্তে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরুজ্জামান, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম, জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক, সিনিয়র তথ্য অফিসার মোঃ সামিউল আলম, জেলা কালচারাল অফিসার মারুফা মঞ্জুরী খান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।



