Homeজেলা সংবাদপাবনার ইছামতি নদীর পাড়ের ৪টি রেকর্ডধারী সম্পত্তি বৈধ বসতিদের জমি অধিগ্রহণ ও...

পাবনার ইছামতি নদীর পাড়ের ৪টি রেকর্ডধারী সম্পত্তি বৈধ বসতিদের জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ মিছিল

এস এম আলম, ১০ সেপ্টেম্বর: পাবনার ইছামতি নদীর পাড়ের ৪টি রেকর্ডধারী স¤পত্তি বৈধ বসতিদের জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে।দুপুরে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর থেকে ইছামতি নদী পাড়ের বৈধ বসতিদের স্বার্থ সংরক্ষণ কমিটি আয়োজন এই বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে অবস্থান ধর্মঘট পালন করে বক্তব্য দেন, জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, যুগ্ন আহবায়ক আনিসুল হক বাবু, নূর মোহাম্মদ মাসুম বগা, যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল মামুন মান্নান মাষ্টার, মাসুদুর রহমান মিন্টু। বক্তারা বলেন, ৯০ দশক ধরে জন্মের পর থেকে তাদের পূর্ব পুরুষরা নিয়ম মেনে খাজনা খারিজ দিয়ে আসছে। এসব জমি চার চারটি রেকর্ড আছে, এই জমি অবৈধ কেমন করে হয় জানেন না তারা। নদী বাঁচুক মানুষও বাচুঁক, কিন্তু নদী পাড়ের বৈধ বসতিদের অবৈধভাবে উচ্ছেদ করা হচ্ছে তা কাম্য নয়। তাদের স্থাপনা জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ দাবি করেন। এজন্য সরকারের হস্তেক্ষেপ কামনা করেন তারা। পরে জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম বরাবর স্মারকলিপি প্রদান করেন নদী পাড়ের বৈধ বাসিন্দারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments