এস এম আলম, ১১ সেপ্টেম্বর: পাবনায় জেলা প্রশাসন পাবনার তিন (০৩) বছর মেয়াদী অগ্রাধিকারভিত্তিতে সরকারি কর্মপরিকল্পনার অংশ হিসেবে আয়োজিত দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। প্রথম দিনের অনুষ্ঠানে লোকজ নৃত্য পরিবেশন করেন নববেশ নৃত্যাঙ্গন, গন্তব্য, জাসাস, শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীবৃন্দ সহ আরো অনেকে। দুই দিনব্যাপী এ আয়োজনে আরো রয়েছে পাবনা সংস্কৃতি কেন্দ্রের পরিবেশনায় জারি গান ও জাসাস সহ বাউল শিল্পীদের কন্ঠে বাউল সঙ্গীত। পাবনা জেলার সাংস্কৃতিক উৎকর্ষ সাধন ও সুস্থ ধারার বিনোদনের মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে আয়োজিত এ অনুষ্ঠানের সমাপ্তি ১২ সেপ্টেম্বর ২০২৫ তারিখ।


