এস এম আলম, ২২ সেপ্টেম্বর: দেশের মানসিক রোগীদের জন্য দেশের একমাত্র বিশেষায়িত হাসপাতাল ” পাবনা মানসিক হাসপাতালটির মান উন্নয়নে বর্তমান সরকার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। হাসপাতালটির বর্তমান শয্যা সংখ্যা ৫০০ থেকে ১ হাজারে বৃদ্ধি করা ও অভিজ্ঞ চিকিৎসক নিয়োগ সহ হাসপাতালটির মান উন্নয়নের জন্য একটি বৃহত্তর প্রকল্প গ্রহন করে আগামী একনেকে উপস্থাপন করা হবে। দুপুরে পাবনা মানসিক হাসপাতাল পরিদর্শনকালে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো: সাইদুর রহমান এ কথা বলেন। এ সময় তার সাথে ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের মহাপরিচালক প্রফেসর ডা: আবু জাফর, পাবনার সিভিল সার্জন ডা: আবুল কালাম আজাদ, মানসিক হাসপাতালের পরিচালক ডা: শাফকাত ওয়াহিদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
