Homeজেলা সংবাদপাবনায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী পালিত

পাবনায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী পালিত

এস এম আলম, ২৯ সেপ্টেম্বর: পঞ্চমীতে বোধন এবং ষষ্ঠী তিথিতে আমন্ত্রণ-অধিবাস ও ষষ্ঠীবিহিত পূজার মধ্যদিয়ে শুরু হওয়া সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। তাই পাবনার সকল মন্ডপে মন্ডপে চলছে নানা ধর্মীয় আচার। সকালে দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তম্যাদি কল্পারম্ভ আর বিহিত পূজার মাধ্যমে মহামায়াকে জাগিয়ে তোলার কাজ শেষ হয়। মন্ত্র, ধুপ আরতির মাধ্যমে হয়েছে দেবীর বন্দনা। পঞ্চমীতে বোধন এবং ষষ্ঠী তিথিতে আমন্ত্রণ-অধিবাস ও ষষ্ঠীবিহিত পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু হলেও মূলত, এই তিথি থেকেই দেবীর অন্নভোগ শুরু হয়। শারদীয় দূর্গাপূজায় পাবনা শ্রী শ্রী জয়কালীবাড়ি মন্দিরে উপস্থিত ছিলেন শ্রী শ্রী জয়কালীবাড়ি মন্দিরের আহবায়ক গৌরাঙ্গ মজুমদার, শ্রী শ্রী জয়কালীবাড়ি মন্দিরের সদস্য শুভ সান্যাল সহ ভক্তবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments