এস এম আলম, ১ অক্টোবর: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার চতুর্থ দিন আজ মহানবমী নবমীতে বিশেষ কোনো পর্ব না থাকলেও সকালে পাবনার শ্রী শ্রী জয়কালি বাড়ি, মা মন্দির, রামকৃষ্ণ সেবাশ্রম সহ সকল মন্দিরগুলোতে তর্পণে দুর্গার মহাস্নান, ষোড়শ উপচারে পূজা করা হয়। নবমীর সন্ধ্যায় দেবী দুর্গার মহাআরতি করা হয়। এসময় উপস্থিত ছিলেন শ্রী শ্রী জয়কালীবাড়ি মন্দিরের আহবায়ক গৌরাঙ্গ মজুমদার, দুর্গাপূজা পরিচালনা কমিটি শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম অচিন্ত কুমার ঘোষ, শ্রী শ্রী জয়কালীবাড়ি মন্দিরের সদস্য শুভ সান্যাল, শ্রী শ্রী জয়কালীবাড়ি মন্দিরের সদস্য খোকন বিশ্বাস সহ ভক্তবৃন্দ। পঞ্চমীতে বোধন এবং ষষ্ঠী তিথিতে আমন্ত্রণ-অধিবাস ও ষষ্ঠীবিহিত পূজার মধ্যদিয়ে শুরু হওয়া সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবের শেষ হবে বৃহস্পতিবার দশমির মধ্যদিয়ে।

