এস এম আলম, ১০ অক্টোবর: পাবনায় সদর গোরস্থান ও আরিফপুর ঈদগাহের নতুন কমিটি গঠন করা হয়েছে। নবনির্বাচিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ গোলাম রব্বানী কামনা ও সাধারণ স¤পাদক হয়েছেন কাজী রকিবুননবী সুজন। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আফজাল হোসেন রাজা, মোহাম্মদ সেলিম আহমেদ, মোঃ শহীদুল্লাহ হোসেন, আবুল হাসনাত বকুল, মোঃ শহিদুল ইসলাম ও হারুন উর রশিদ লালজু, সহ- সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন, মোঃ রবিউল ইসলাম, আলিমুজ্জামান বিশ্বাস পনি, মোহাম্মদ মমিন মোল্লা ও মোঃ সিরাজুল ইসলাম, ক্যাশিয়ার মোহাম্মদ আওকাত হোসেন, সহকারী ক্যাশিয়ার মোঃ শিহাব উদ্দিন, অডিটর মুহাম্মদ জাকির হোসেন এবং কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন মুফতি ইমরান খান, মোহাম্মদ আব্দুস সালাম, মোঃ আবু হেলাল খান, মোহাম্মদ রইস উদ্দিন ও মোঃ আব্দুল করিম। উপদেষ্টা নির্বাচিত হয়েছেন প্রফেসর ডাক্তার মোঃ ওমর আলী, ডঃ বাকি বিল্লাহ খলিলী, খতিব জাহিদ মুকুল, ডাঃ মনোয়ারুল আজিজ, মোহাম্মদ রবিউল ইসলাম রবি, মাওলানা মোঃ হুজ্জাত উল্লাহ, এডভোকেট আবুল কালাম আজাদ বাচ্চু, মোহাম্মদ ইমদাদ হোসেন মধু, মোহাম্মদ আবুল হোসেন দুলাল ও মোহাম্মদ সাইফুল ইসলাম বাদশা। পাবনা আরিফপুর গোরস্থানে দুপুরে দীর্ঘ ১৯ বছর পর এই কমিটি গঠন করা হয়। কমিটি ঘোষনা করেন কমিটির সহ-সভাপতি মোহাম্মদ সেলিম আহমেদ।



