এস এম আলম, ১৪ অক্টোবর: আগামী ১৭ অক্টোবর কালজয়ী সাধক পুরুষ লালন শাহের তিরোধান দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের উদ্দেশ্যে পাবনায় জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতি সভা। বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মনিরুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, সাংবাদিক ড. নরেশ মধু, অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস, রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি রাজিউর রহমান রুমী, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম, দৈনিক যায়যায়দিন এর জেলা প্রতিনিধি ইঞ্জি: সোহেল রানা বিপ্লব, জেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, পাবনা জেলা স্কুলের প্রধান শিক্ষক আখতার উজ জামান, ইমাম গাযযালী স্কুলের প্রধান শিক্ষক সুরাইয়া সুলতানা সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। সভায় নানা আয়োজনে এবার পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে পালিত হবে লালন শাহের মৃত্যু দিবস।
পাবনায় লালন শাহের তিরোধান দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের উদ্দেশ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
RELATED ARTICLES
