এস এম আলম, ১৫ অক্টোবর: পাবনা জজ কোর্টে ন্যায়কুঞ্জ উদ্বোধন করলেন বিচারপতি হাবিবুল গনি। সকালে পাবনা জেলা ও দায়রা জজ কোর্ট আদালত প্রাঙ্গনে আগত বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামাগার “ন্যায়কুঞ্জ” এর ফলক উম্মোচন ও ফিতা কেটে শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি মোঃ হাবিবুল গনি। এই সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা ও দায়রা জর্জ মো: আখতারুজ্জামান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো: নুরে আলম, বিশেষ জর্জ আবু সালেহ মো: সালাহউদ্দিন খাঁ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: ফেরদৌস ওয়াহিদ, পাবনা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: রাশেদ কবির, জেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ বাচ্চু, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান এহিয়া, জেলা জজ কোর্টের পিপি গোলাম সারওয়ার খান জুয়েল, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ মাহমুদ হাসান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ তানবীর আহমেদ, যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ আফতাবুজ্জামান, যুগ্ম জেলা ও দায়রা জজ অর্থঋণ মোঃ জিয়ারুল ইসলাম, সিনিয়র সহকারী জজ জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ আজহারুল ইসলাম, সহকারী জজ সঞ্চিতা ইসলাম, সহকারী জজ মাসুমা রহমান, সহকারী জজ নওরিন জামান স্নিগ্ধা, সহকারী জজ মোসাঃ শাম্মী আক্তার, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোরশেদুল আলম, ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) মিটফুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মুস্তাফিজুর রহমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম রুবাইয়া আক্তার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম বেবী নাজনীন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শিহাব উদ্দিন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ তরিকুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফারহানা হক ইয়ামীম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আনারুল ইসলাম সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র সহকারী জজ তানজিনা আক্তার ও দোয়া পরিচালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: মুস্তাফিজুর রহমান। ন্যায়কুঞ্জ নির্মাণ করেন পাবনা গণপূর্ত বিভাগ। উদ্বোধন শেষে বিচারপতি জর্জ কোটে নব নির্মিত তথ্য ও সেবা কেন্দ্র পরিদর্শন করেন।

