এস এম আলম, ২২ অক্টোবর: ’মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমাবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই প্রতিপাদ্যে পাবনায় পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসনের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান প্রদক্ষিণ করে। পরে বিআরটিএর সহকারী পরিচালক ইঞ্জি: আলতাব হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে তাবাসসুম। বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, পাবনা সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মোঃ মনসুরুল আজিজ, ট্রাফিক ইন্সপেক্টর সাদাকাতুল বারী, হাইওয়ে ওসি মোস্তাফিজুর রহমান, পাবনা মোটর মালিক সমিতির সম্পাদক মমিনুল ইসলাম মোমিন, ট্রাক ট্যাংক লরি সমিতির সভাপতি মোজাম্মেল হক কবির, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক এস এম আলম, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ খান, রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম পাভেল, সিএনজি মালিক সমিতির সভাপতি আব্বাস আলী সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইন্সপেক্টর বিআরটিএ এস এম ফরিদুর রহিম। পরবর্তীতে হেলমেট বিতরণ করা হয়।


