এস এম আলম, ৬ নভেম্বর: পাবনায় অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের এল এ চেক বিতরণ করলেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সরকার বিভিন্ন স্থানে অধিগ্রহণের মাধ্যমে জমি ক্রয় করে প্রত্যাশী সংস্থার মাধ্যমে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে থাকে। ইতিমধ্যে স¤পন্ন সাতটি প্রকল্পের অধিগ্রহণ কার্যক্রমের মধ্যে যে সকল ক্ষতিগ্রস্ত ব্যক্তি স¤পত্তি সংক্রান্ত মামলা-মোকদ্দমা ও অন্যান্য জটিলতার কারণে ক্ষতিপূরণ উত্তোলন করতে পারেন নি, এরূপ ৬৯ জন কে মোট ১,১২,৩১,১৬১ টাকা ৭৮ পয়সা ক্ষতিপূরণ প্রদান করা হয়। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এল, এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন পাবনা। সাতটি প্রকল্পের মধ্যে পাবনা জেলার বেড়া উপজেলার রঘুনাথপুর মৌজায় নগরবাড়ী নদীবন্দর নির্মাণ প্রকল্পের ২৩ টি, ফরিদপুর উপজেলার ডেমরা ও দেওবাড়ীয়া মৌজার এলজিইডি কর্তৃক নির্মিতব্য বড়াল নদী সংলগ্ন এ্যাপ্রোচ/ এ্যাকসেস রোড নির্মাণ প্রকল্পের ১৯ টি, ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্র নির্মাণ প্রকল্পের ১২ টি, সাঁথিয়া উপজেলাধীন বাইপাস সড়ক নির্মাণ প্রকল্পের ৮ টি চেক, বাংলাদেশ রেলওয়ে প্রকল্পের ৫ টি চেক, ফরিদপুর উপজেলাধীন এরশাদনগর হাট ডেমরা ব্রিজ নির্মাণ প্রকল্পের ১ টি চেক এবং ঈশ্বরদী হতে ঢালারচর রেললাইন নির্মাণ প্রকল্পের ১ টি চেক সহ মোট ৬৯ টি চেক বিতরণ করা হয়। অধিগ্রহণকৃত চেক বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন, সর্বোচ্চ স্বচ্ছতার সাথে দ্রুততার সহিত ক্ষতিগ্রস্ত মালিকদের অনুক‚লে ক্ষতিপূরণ প্রদানের জন্য তাঁর কার্যালয় কাজ করে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সংখ্যা বেশি হলে প্রকল্প বাস্তবায়ন এলাকাতেই জমির মালিকদের নিকট চেক হস্তান্তর করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইয়াসমিন মনিরা, ভুমি অধিগ্রহণ কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং ভুমি অধিগ্রহণ শাখার কানুনগো, সার্ভেয়ার ও সহকারীবৃন্দ উপস্থিত ছিলেন।

