Homeজাতীয়দুই দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌছালেন মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

দুই দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌছালেন মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

এস এম আলম, ৮ নভেম্বর: দুই দিনের রাষ্ট্রীয় সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌছালেন মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (০৮ নভেম্বর) সকাল ১০ টায় গণভবন থেকে হেলিকপ্টারযোগে শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়াম পৌঁছায়। পরে জেলা সার্কিট হাউজে গার্ড অব অনার প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মোরতোজা আলী খাঁন। এছাড়া আরিফপুর কবরস্থানে পিতা-মাতার কবর জিয়ারত করবেন। পরে তিনি নিজ বাস ভবনে কিছু সময় অবস্থান শেষে সার্কিট হাউজে নিকট আত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ ও সময় কাটাবেন। সার্কিট হাউজে রাত্রি যাপন করবেন। পরদিন সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে তিনি হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে ফিরে আসবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments