এস এম আলম, ১৭ নভেম্বর: পাবনা পৌর সদরের উত্তর শালগাড়িয়া সরদারপাড়া এলাকায় ৯ বছরের শিশু শিক্ষার্থী হাফসা হত্যার বিচারের দাবীতে স্কয়ার মেরিল বাইপাস পাবনা ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রামবাসী। সকালে উত্তর শালগাড়িয়া সরদারপাড়া থেকে বিক্ষোভ মিছিলটি বেড় হয়ে জেলা প্রশাসক কর্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। আনুমানিক বেলা ১২ টা থেকে অপরাধীদের সুুষ্ঠু ও দ্রুত বিচারের দাবিতে অবস্থান ধর্মঘট ও মানববন্ধন চলমান রয়েছে। সেখানে নিহত শিশু শিক্ষার্থী হাফসার পিতা হাফিজুর রহমান, আত্মীয়স্বজন ও গ্রামবাসীরা বক্তব্য দেন। তারা জানান, বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত এ অবস্থান ধর্মঘট চলমান থাকবে। সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোড় অবরোধ করে বিক্ষোভ করে তারা। প্রায় এক ঘন্টা অবরোধ শেষে পুলিশ প্রশাসনের পক্ষে আগামী ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। গত শনিবার (১৫ নভেম্বর) রাতে পাবনা পৌর সদরের উত্তর শালগাড়িয়া সরদারপাড়া এলাকার ৯ বছরের শিশু শিক্ষার্থী হাফসার নানা বাড়ির পাশের একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হাফসা উত্তর শালগাড়িয়া সরদারপাড়ার নানা মল্লিক সরদারের বাড়িতে থাকতো এবং স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। ঘটনার পর পুলিশ রমজান ও সাব্বির নাকের সহ তিন যুবককে আটক করে।


