এস এম আলম, ৯ ডিসেম্বর: পাবনায় একটি অবৈধ ইট ভাটায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে পাবনা সদর উপজেলা হেমায়েতপুরে মেসার্স এম এইচ আর ব্রিকস অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্টের নেতৃত্ব দেন জেলা প্রশাসন পাবনার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান। প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন পরিবেশ অধিদপ্তর,পাবনার সহকারী পরিচালক মোঃ আব্দুল গফুর। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এ ৭০,০০০/- টাকা জরিমানা করা হয়।



