এস এম আলম, ১৯ জানুয়ারি: “মানুষের পাশে আমরা”—এই স্লোগানকে সামনে রেখে দেশের চলমান শৈত্যপ্রবাহে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে পাবনা জেলায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করছে ব্র্যাক। পাবনা সদর সহ জেলার মোট ৯টি উপজেলায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। সংশ্লিষ্ট উপজেলা ইমারজেন্সি কন্টিজেন্সি ফান্ডের অর্থায়নে এবং ব্র্যাকের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচির সহযোগিতায় এ উদ্যোগ গ্রহণ করা হয়। এর আওতায় মোট প্রায় ৩ হাজার ৬০০টি শীতার্ত পরিবার শীতবস্ত্র সহায়তা পাবে।ব্র্যাকের এই মানবিক উদ্যোগে স্থানীয় জনগণের মাঝে স্বস্তি ও আশার বার্তা ছড়িয়ে পড়েছে। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা ব্র্যাক ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) সানজিদা মোস্তফা, ম্যানেজার,বিডিইউ মোঃ সাখাওয়াত হোসেন,সিনিয়র অফিসার এ্যাডমিন মোঃ জিয়া উদ্দিন চৌধুরী, এলাকা ব্যবস্থাপক মোঃ আবু-বিন-আদহাম, উপজেলা হিসাব ব্যবস্থাপক মোঃ গাজী সালাহউদ্দিন, শাখা ব্যবস্থাপক মোঃ শরিফুল ইসলাম, শাখা ব্যবস্থাপক মোঃ আসলাম হোসেন, সহকারী শাখা ব্যবস্থাপক মোঃ তরিকুল ইসলাম সহ আরও অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

