এস এম আলম, ১৯ জানুয়ারি: গণভোটের বিষয়ে পাবনা জেলায় সার্কিট হাউসে মতবিনিময় সভায় জেলা প্রশাসক শাহেদ মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপদেষ্টা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নুরজাহান বেগম। বিশেষ অতিথির বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান, জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ, জেলা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা, পাবনা এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ ড. মো: আব্দুল লতিফ, প্রফেসর মো: লুৎফর রহমান সহ পাবনা জেলার সরকারি কর্মকর্তাবৃন্দ ও প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। পরে পাবনা এডওয়ার্ড কলেজে মাঠ ও পাবনা মানসিক হাসপাতালে গণভোট নিয়ে প্রচার গাড়ি ও কার্যক্রম পরিদর্শন করা হয়।

