এস এম আলম, ২৭ জানুয়ারি: পাবনা ১ ও ২ আসন সীমানা জটিলতায় বন্ধ হওয়া ০১ সাঁথিয়া ও ০২ (সুজানগর -বেড়া) নির্বাচনী এলাকার নির্বাচনে অংশগ্রহণকারী দলের ও সতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার প্রশাসক ড. শাহেদ মোস্তফা। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে কনফারেন্স হলরুমে আনুষ্ঠানিক ভাবে প্রতিক প্রার্থীদের হাতে তুলে দেয়া হয়। পাবনা-১ আসনে মনোনয়ন দাখিল করেছিলেন ৭ জন। এর মধ্যে বিএনপি সমর্থিত দুইজন সাবেক তথ্য প্রতিমন্ত্রী আধ্যাপক আবু সাঈদ ও খাইরুন নাহার খানাম তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন। সর্বশেষ যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তারা হলেন বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন শামসুর রহমান ভিপি শামসুর, দাঁড়িপাল্লা প্রতিক নিয়ে সাবেক জামায়াতে আমির প্রয়াত মতিউর রহমানের ছেলে নাজিবুর রহমান মমিন, সতন্ত্র মোটরসাইকেল প্রতিক নিয়ে নির্বাচন করছেন তাইজুল ইসলাম, ইসলামী আন্দোলনের আব্দুল গনি হাতপাখা। ০২ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন এ কে এম সেলিম রেজা হাবিব, জামায়াত ইসলাম থেকে মোঃ হেসাব উদ্দিন দাঁড়িপাল্লা, নাঙ্গল প্রতীক নির্বাচন করছেন জাতীয় পার্টির মেহেদী হাসান রুবেল, আফজাল হোসেন খান কাসেমী ইসলামী আন্দোলনের হাতপাখা, শেখ নাসির উদ্দিন গণফোরাম উদীয়মান সূর্য। পাবনা এক আসন থেকে ৪ জন আর ২ আসন থেকে ৫ জন করছেন। প্রতিক বরাদ্দের পরে প্রার্থী ও প্রস্বাবক সমর্থকদের নিয়ে নির্বাচনের আচরণ বিধিনিয়ে মত বিনিময় করেন জেলা রিটার্নিং অফিসার ড. শাহেদ মোস্তফা।

