Homeজেলা সংবাদপাবনায় পুলিশ সুপার আনোয়ার জাহিদ সাংবাদিক সম্মেলনে বক্তব্য দেন

পাবনায় পুলিশ সুপার আনোয়ার জাহিদ সাংবাদিক সম্মেলনে বক্তব্য দেন

এস এম আলম, ১১ ফেব্রুয়ারি: পাবনার ঈশ্বরদী উপজেলায় পৃথক দুইটি অভিযান চালিয়ে বিপুল পরিমানের আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। দুপুরে পাবনা সুপারের কার্যালয়ে সংবাদ সন্মেলনে পুলিশ সুপার আনোয়ার জাহিদ জানান, মঙ্গলবার ঈশ্বরদী উপজেলার পাকশী মেরিন পাড়ায় ওয়াসা প্রজেক্টের গেস্ট হাউজ সংলগ্ন একটি স্টোর রুমে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এসময় একটি বিদেশী এসএলআর,একটি বিদেশী রাইফেল, একটি একনলা বন্দুকসহ শাহিন নামের এক যুবককে আটক করে। আটককৃত শাহিনের দেওয়া তথ্যর ভিত্তিতে তার সহযোগী হযরত প্রামাণিক কে আটক করে। একইদিন ডিবি পুলিশের অপর একটি দল আটককৃত মমিনুর ইসলাম খোকনের তথ্যের ভিত্তিতে ঈশ্বরদী উপজেলার মানিকনগর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুইটি বিদেশী পিস্তল ও ৩১ রাউন্ড গুলি উদ্ধার করে। এ ঘটনায় পৃথক দুইটি মামলা দায়ের হয়েছে। এটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হযেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments