এস এম আলম, ১২ ফেব্রুয়ারি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। পাবনার বিভিন্ন ভোটকেন্দ্রগুলোর সামনে জমতে শুরু করে মানুষের ভিড়। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিড় পরিণত হয় দীর্ঘ সারিতে। নারী, পুরুষ, তরুণ, প্রবীণ সব বয়সী ভোটারদের উপস্থিতিতে অনেক কেন্দ্রেই তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। পাবনার ৫টি আসনে ৭০২টি ভোটকেন্দ্র রয়েছে। মোট ভোটার ২২ লাখ ৯৩ হাজার ৬১১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৪৪ হাজার ৯১৩ জন এবং নারী ভোটার রয়েছে ১১ লাখ ২৯ হাজার ৩৭৩ জন।



