Homeখেলাধুলানেপালকে হারাল প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা ইতালির

নেপালকে হারাল প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা ইতালির

দলটিতে কেউ ট্যাক্সি ড্রাইভার, কেউ শিক্ষক। পেশাদার ক্রিকেটারই বা ক’জন! তবুও প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসে ইতিহাস গড়লো ফুটবলের দেশ ইতালি।মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে দিয়েছে ইতালিয়ানরা। দুই ভাই জাস্টিন মস্কা ও অ্যান্টোনি মস্কার ব্যাটে ভর করে মাত্র ১২.৪ ওভারেই (৪৪ বল হাতে রেখে) জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইতালি অধিনায়ক হ্যারে ম্যানেন্তি। আমন্ত্রিত হয়ে ব্যাট করতে নেমে নেপালি ব্যাটাররা দাঁড়াতেই পারেনি ইতালিয়ান বোলারদের সামনে। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নেপাল। ৫ রান করে আউট হয়ে যান কুশল বুর্তেল।এরপর আসিফ শেখ এবং রোহিত পাউডেল জুটি বাধার চেষ্টা করেন। ২০ বলে ২০ রান করে আউট হন আসিফ শেখ। রোহিত পাউডেল ২৩ রান করে আউট হন। ১৭ রান করেন দিপেন্দ্র সিং আইরি। ২৪ বলে সর্বোচ্চ ২৭ রান করেন আরিফ শেখ।

লাকেশ বাম ৩, গুলশান ঝা ৩ রানে আউট হন। ১৮ রানে অপরাজিত থাকেন করণ কেসি। ৫ রান করেন সন্দিপ লামিচানে। অধিনায়ক ক্রিশান কালুগামাগে নেন ৩ উইকেট। ২ উইকেট নেন বেন মেনান্তি। ১টি করে উইকেট নেন আলি হাসান, জেজে স্মাটস ও জসপ্রিত সিং।জবাব দিতে নেমে ইতালির দুই ওপেনারই ম্যাচ শেষ করে দেন। দুই ওপেনার, দুই সহোদর মিলে ম্যাচ শেষ করে দেন। ১২.৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে জয় পায় ইতালি। জাস্টিন মস্কা ৪৪ বলে ৫ বাউন্ডারি ও ৩ ছক্কায় করেন ৬০ রান। অ্যান্টোনি মস্কা ৩২ বলে ৬২ রান করেন। ৩টি বাউন্ডারির সঙ্গে ছক্কা মারেন ৬টি।২ ম্যাচে ১ জয়ে গ্রুপ ‘সি’ এর তৃতীয় স্থানে উঠে আসে ইতালি। ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। স্কটল্যান্ডের পয়েন্টও ২ ম্যাচে ২। রান রেটে এগিয়ে তারা। ইংল্যান্ডের পয়েন্ট ২ হলেও রান রেটে ইতালির পেছনে রয়েছে তারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments