এস এম আলম, ৮ মার্চ: পাবনায় স্কয়ার টয়লেট্রিজ এবং স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের উদ্যোগে বিশ্ব নারী দিবস পালিত হয়েছে। ”আমরা নেতৃত্ব দেই আমরা এগিয়ে যাই”- এ প্রতিপাদ্য বিষয়ে বিশ্ব নারী দিবস উপলক্ষে পাবনায় স্কয়ার টয়লেট্রিজ এবং স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে নারী সহকর্মীদের নিয়ে সেমিনার। সকালে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের কনফারেন্স হল রুমে নারীদের সম্মানে অনুষ্ঠিত এ সেমিনারে বক্তব্য দেন সিনিয়র চার্জ পার্সন আসমা খাতুন, জুনিয়র অফিসার সমতা পারভীন ও হোসনে আরা লিপি, উৎপাদন সহকারী হানিফা খাতুন, পাবনা প্লান্টের পরিচালক মো: আব্দুল খালেক, মহাব্যবস্থাপক, অর্থ ও হিসাব মোঃ আবু তাহের, সহঃ মহাব্যবস্থাপক, কোয়ালিটি এ্যাস্যুরেন্স মোহাম্মদ শিহাব, এবং সিনিয়র ম্যানেজার, মানবসম্পদ মোঃ মাসুদ রানা। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উভয় প্লান্টের বিভাগীয় প্রধানগণ ও নারী সহকর্মীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের মানবসম্পদ বিভাগের সিনিয়র ব্যবস্থাপক হারুন-উর-রশিদ। সমাবেশে বক্তারা জানান, স্কয়ার গ্রুপের এ দুই প্লান্টে প্রায় সাড়ে ৭ হাজার সদস্যের মধ্যে নারী সহকর্মীদের সংখ্যা প্রায় ৬৫ শতাংশ। যারা প্রতিষ্ঠানের অন্যতম উন্নয়ন অংশীদার হিসেবে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন।
পাবনায় স্কয়ার টয়লেট্রিজ এবং স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের উদ্যোগে বিশ্ব নারী দিবস পালিত
RELATED ARTICLES
