এস এম আলম, ৮ মার্চ: পাবনায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর ও মহিলা সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত ও দুস্থ মহিলাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ হয়েছে। এ উপলক্ষে বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক জিলাল উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা। এসময় উপস্থিত ছিলেন উপপরিচালক জাতীয় নিরাপত্তা গোয়েন্দা পাবনা তৌফিক ইকবাল, সভানেত্রী জাতীয়তাবাদী মহিলা দল পাবনা জেলা শাখা পূর্ণিমা ইসলাম, সভাপতি মহিলা পরিষদ পাবনা কামরুন্নাহার জলী, ইমাম গাযযালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুরাইয়া সুলতানা, সেতু বন্ধন মহিলা সমিতির সভানেত্রী শবনম মঞ্জিলা খানম মিতা।
পাবনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত ও দুস্থ মহিলাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
RELATED ARTICLES
