এস এম আলম,১৫ নভেম্বর, পাবনা : সচিবালয়ের ন্যায় পদ-পদবী পরিবর্তনের দাবীতে আজ থেকে পক্ষকাল ব্যাপী পুর্ন দিবস কর্মবিরতি শুরু করেছে পাবনা জেলা , উপজেলা এবং ভুমি অফিসের ১৩ থেকে ১৬ গ্রেডভুক্ত কর্মচারীরা।সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এসব কর্মচারীরা হাজিরা খাতায় স্বাক্ষর করে কাজে যোগ না দিয়ে দপ্তরের বারান্দায় অবস্থান কর্মসূচী পালন করে । এসময় বক্তব্য দেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির পাবনা শাখার সভাপতি আব্দুল কুদ্দুস , সাধারন স¤পাদক মো: মহিউল ইসলাম। কর্মচারী নেতা এবিএম শফিকুল ইসলাম, ইনসাফ আলী, শহিদুল ইসলাম, আইয়ুব আলী, জিলাল উদ্দিন, মেহেদি হাসান, আব্দুস সবুর, মাহাবুল ইসলাম ও সাইদুল ইসলাম।সভায় বক্তারা অবিলম্বে প্রধানমন্ত্রী ঘোষিত পদ পদবী পরিবর্তনের দাবী বাস্তবায়নের আহবান জানান
পাবনায় সচিবালয়ের ন্যায় পদ-পদবী পরিবর্তনের দাবীতে কর্মবিরতি
RELATED ARTICLES
