Homeজেলা সংবাদপাবনায় আরো ৭জন মুক্তিযোদ্ধার নামে ৭টি সড়কের নামকরন

পাবনায় আরো ৭জন মুক্তিযোদ্ধার নামে ৭টি সড়কের নামকরন


এস এম আলম,১৫ নভেম্বর, পাবনা : মুজিব জন্মশত বর্ষ উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরুপ পাবনায় আরো ৭জন মুক্তিযোদ্ধার নামে ৭টি সড়কের নামকরন করেছে পাবনা পৌরসভা।সকালে পর্যায়ক্রমে পৃথক অনুষ্ঠানিকতায় উদ্বোধন করা হয় বীর মুক্তিযোদ্ধা মহররম আলী সড়ক, বীর মুক্তিযোদ্ধা মোকলেসুর রহমান মুকুল সড়ক, বীর মুক্তিযোদ্ধা সুবোধ কুমার দে টিংকু সড়ক, বীর মুক্তিযোদ্ধা গোলাম মাহমুদ সড়ক, বীর মুক্তিযোদ্ধা সাইদুল ইসলাম মুন্নু সড়ক, বীর মুক্তিযোদ্ধা ডা. শাহ আলম খান হেলাল সড়ক ও বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম টুকু সড়ক। প্রতিটি সড়কের উদ্বোধন করেন সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধাদের স্বজনেরা।এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবিব, সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের উপ প্রচার স¤পাদক হাজী শরীফসহ স্থানীয় বিশিষ্ট জনেরা

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments