Homeখেলাধুলাপ্রথম ওয়ানডেতে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

ইফতারের জন্য ৪০ মিনিটের বিরতি দেওয়া হয়েছিল। কিন্তু বাংলাদেশ দলের দুই ব্যাটার তানজিদ হাসান তামিম এবং নাজমুল হোসেন শান্ত পরিকল্পনা করলেন ভিন্ন। তারা বিরতি দিয়ে নয়, একবারে জয় তুলেই ইফতার টেবিলে বসার পরিকল্পনা করলেন। সে হিসেবে ১১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে স্রেফ টি-টোয়েন্টি খেললেন এই দুই। তাতেই মাত্র ১৫.১ ওভারে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জয় তুলে নিলো বাংলাদেশ।মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে নাহিদ রানার তোপের মুখে পড়ে দলটি। রানা নেন ৫ উইকেট। পাকিস্তান ৩০.৪ ওভারে অলআউট হলো মাত্র ১১৪ রানে। যা বাংলাদেশের বিপক্ষে তাদের সর্বনিম্ন স্কোর।জবাব দিতে নেমে সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্তর উইকেট হারিয়েছে টাইগাররা। ম্যাচ জিতে নিলো ৮ উইকেটের বিশাল ব্যবধানে। হাতে বাকি ছিলো ৩৪.৫ ওভার (২০৯ বল)। দুই দল মিলে ১০০ ওভারের ম্যাচ খেললো মাত্র ৪৫.৫ ওভার।তবে নাজমুল হোসেন শান্ত ম্যাচটা শেষ করে আসতে পারেননি। জয় থেকে মাত্র ৬ রান দূরে থাকতে আউট হয়ে যান তিনি। যার ফলে ম্যাচ শেষ করতে মাঠে নামতে হয়েছিল লিটন দাসকে। ৬ বল খেলে ৩ রানে অপরাজিত ছিলেন তিনি।১১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ম্যাচের শুরুতেই সাইফ হাসানের উইকেট হারায় বাংলাদেশ। উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন তানজিদ হাসান তামিম। তবে দলীয় ২৭ রানের মাথায় ব্যক্তিগত ৪ রানে (১০ বলে) শাহিন শাহ আফ্রিদির বলে আউট হয়ে যান সাইফ হাসান। তার ক্যাচটি ধরেন শামিল হুসাইন।এরপর ৮২ রানের দুর্দান্ত এক জুটি গড়ে তোলেন তানজিদ তামিম এবং নাজমুল হোসেন শান্ত। তাদের ব্যাটিং দেখে মনে হচ্ছিল এটি বুঝি কোনো টি-টোয়েন্টি ম্যাচ। জিততে হবে বুঝি ২০ ওভারের মধ্যে। প্রকৃতপক্ষে ইফতারের আগেই ম্যাচটা শেষ করতে চাচ্ছিলেন যেন তারা।কিন্তু ১৪তম ওভারের ৫ম বলে মোহাম্মদ ওয়াসিমের একটি বাউন্স বল ঠিকমতো খেলতে না পেরে ব্যাটের কানায় লাগিয়ে উইকেটের পেছনে মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দেন নাজমুল শান্ত। ৩৩ বলে ২৭ রান করে আউট হন তিনি।অন্যপ্রান্তে স্বরূপেই ছিলেন তানজিদ তামিম। শেষ পর্যন্ত ৪২ বলে ৫ ছক্কা ও ৭ বাউন্ডারিতে ৬৭ রান করে অপরাজিতই থাকলেন তিনি। দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ম্যাচ সেরা হলেন নাহিদ রানা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments