Homeজেলা সংবাদপাবনায় শুরু হয়েছে খাল খনন কর্মসুচী

পাবনায় শুরু হয়েছে খাল খনন কর্মসুচী

এস এম আলম, ১৬ মার্চ: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফরজানা শারমিন পুতুল বলেছেন, খাল খননের মাধ্যমে গ্রাম অঞ্চলের মানুষের একটি কর্মসংস্থানের ব্যবস্থা হবে। যে মানুষগুলো দিন আনে দিন খায় বাইরে যেতে পারে না তারা এলাকায় থেকে কাজগুলো করতে পারে। বাংলাদেশে কৃষি উন্নয়ন জন্য এবং গ্রামীণ জনপদের জীবন মানের উন্নয়ন জন্য এ কাজগুলো করা হয়েছে তার মধ্যে এটি অন্যতম। দুপুরে পাবনার হেমায়েতপুরের মন্ডলপাড়ার পদ্মকোল ৪ কিলোমিটার খনন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, এটা মানুষ চমৎকার ভাবে গ্রহণ করেছে। মানুষ বুঝতে পারছে সাড়ে তিন থেকে চার বছরের মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশের যে উন্নয়ন সাধন করেছে তার সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান একইভাবে কৃষি শিল্প বিপ্লবের মাধ্যমে এই বাংলাদেশে নতুন একটি দ্বার উন্মোচন করছে। অনুষ্ঠানে জেলা প্রশাসক ড.শাহেদ মোস্তফার সভাপতিত্বে আরো বক্তব্য দেন পাবনা -৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব, জেলা বিএনপি’র আহবায়ক হাবিবুর রহমান হাবিব, পুলিশ সুপার আনোয়ার জাহিদ, জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, তত্বাবধায়ক প্রকৌশলী পাবনা পানি উন্নয়ন সার্কেল বাপাউবো সুধাংশু কুমার সরকার, প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার,পাবনা সদর আরিফপুর গোরস্থানের সভাপতি গোলাম রব্বানী কামনা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments