Homeআন্তর্জাতিকআবার ব্যারেলপ্রতি তেলের দাম ১০০ ডলার ছাড়ালো

আবার ব্যারেলপ্রতি তেলের দাম ১০০ ডলার ছাড়ালো

ফের ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সঙ্গে আলোচনার দাবি ঘিরে অনিশ্চয়তা তৈরি হওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।মঙ্গলবার (২৪ মার্চ) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ওয়লের দাম ২ দশমিক ৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০২ দশমিক ৮৪ ডলারে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৩ দশমিক ৫ শতাংশ বেড়ে ৯১ দশমিক ২০ ডলারে পৌঁছেছে।এর আগে সোমবার (২৩ মার্চ) ট্রাম্পের বক্তব্যের পরিপ্রেক্ষিতে ব্রেন্ট ক্রুডের দাম ১০ শতাংশের বেশি কমে গিয়েছিল। তিনি দাবি করেছিলেন, তেহরানের সঙ্গে ‘খুব ভালো’ আলোচনা হওয়ার পর ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলার পরিকল্পনা পাঁচ দিনের জন্য স্থগিত করা হয়েছে।তবে ইরানি কর্মকর্তারা দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো আলোচনা হয়নি। তেলের দাম কমানো ও আর্থিক বাজারকে প্রভাবিত করার উদ্দেশ্যেই ট্রাম্প এমন মন্তব্য করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments