এস এম আলম, ২৪ মার্চ: পাবনা জেলার নাজিফা ব্রাইট মডেল স্কুলে প্রাক্তন ব্র্যাক কর্মকর্তাদের ঈদ পুনর্মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ম্যানেজার ব্র্যাক বিশ্ববিদ্যালয় ঢাকা মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধান দর্শন বিভাগ সরকারী এডওয়ার্ড কলেজ পাবনা প্রফেসর বিষ্ণুপদ সরকার। নাজিফা ব্রাইট মডেল স্কুলের নির্বাহী পরিচালক মোঃ আব্দুল মজিদ তালুকদার কর্মকর্তাদের উদ্দেশ্য কিছু প্রস্তাব পেশ করেন। প্রাক্তন ব্র্যাক কর্মীর পিছিয়ে পড়া ছেলে মেয়েদের উচ্চ শিক্ষার জন্য বৃত্তি প্রদান, অসুস্থ কর্মীদের আর্থিক সহায়তা প্রদান, দুস্থ মানুষের সাহায্য করা, গরীর মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ, অনগ্রসর জনপদে সুপেয় পানির ব্যবস্থা করা ইত্যাদি। অনুষ্ঠানে উল্লেখযোগ্য ভুমিকা পালন করেন মো নাজমুল হাসান খান টুটুল, মোঃ রেজাউল করিম রেজা, মোঃ আঃ সাত্তার, আঃ লতিফ, মোঃ আলাউদ্দিন, আঃ মান্নান, বিষ্ণুপদ সাহা, সাজেদুল ইসলাম মামুন,আঃ রাজ্জাক ও কোরবান আলী। উক্ত অনুষ্ঠানে প্রায় ৭০ জন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরকারি এডওয়ার্ড কলেজের খন্ডকালীন শিক্ষক আঃ সাত্তার ও পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের জব প্লেসমেন্ট অফিসার মোঃ রেজাউল করিম রেজা।

