এস এম আলম, ২৪ মার্চ: পাবনায় “দেশের নেতৃত্বে, মানুষের শক্তিতে, আমরাই পারব যক্ষা নির্মূল করতে ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব যক্ষা দিবস পালিত হয়েছে। পাবনা সিভিল সার্জন অফিস কর্তৃক র্যালী পরবর্তী আলোচনা সভায় অংশগ্রহণ করেন সিভিল সার্জন ডা. মো. আবুল কালাম আজাদ, ডেপুটি সিভিল সার্জন ডা. মো: খাইরুল কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পাবনা সদর ডা.জান্নাতুল ফেরদৌস বৈশাখী। এছাড়াও বক্তব্য রাখেন জুনিয়র কনসালটেন্ট বক্ষ্যব্যাধি ক্লিনিক ডা. মো: মোকলেছুর রহমান, মেডিকেল অফিসার সিভিল সার্জন অফিস, আইসিডিডিআরবি প্রতিনিধি, ব্রাকের প্রতিনিধি, সিভিল সার্জন অফিস পাবনা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ।

