Homeজেলা সংবাদপাবনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

পাবনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

এস এম আলম, ২৬ মার্চ: পাবনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। সকালে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের সূচনা হয়। এরপর মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ দুর্জয় পাবনায় পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা, পুলিশ সুপার আনোয়ার জাহিদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল পাবনা জেলা শাখা, বিচার বিভাগ, সিনিয়র জেলা ও দায়রা জজ আক্তারুজ্জামান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন, সিভিল সার্জন আবুল কালাম আজাদ, জেলা পরিষদ, পৌরসভা প্রশাসক, উপপরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শহিদুল মান্নাফ কবীর, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, বাংলাদেশ আনসার ভিডিপি, নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন, পানি উন্নয়ণ বোর্ড, প্রেসক্লাব, উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ পাবনা সদর, গণপূর্ত অধিদপ্তর, সামাজিক বন বিভাগ, জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর, র‌্যাব ১২ সিপিসি ২, জেলা জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিআরটিএ, মৎস্য অধিদপ্তর, সিনিয়র জেলা নির্বাচন অফিস, জেলা শিক্ষা অফিস, শাপলা ক্লাব, জেলা সমাজসেবা কার্যালয়, পাবনা জেলা স্কুল, পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আঞ্চলিক পাসপোর্ট অফিস, সড়ক জনপথ বিভাগ, যুব উন্নয়ন অধিদপ্তর, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, পাবনা প্রতিশ্রুতি, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন, পল্লী বিদ্যুৎ সমিতি ২, মহিলা বিষয়ক অধিদপ্তর, বিসিক, জাগির হোসেন একাডেমী, আইডিইবি, মৃত্তিকা সম্পদ উন্নয়ন, পরিবেশ অধিদপ্তর, পাবনা বিক্রয় ও বিতরণ বিভাগ ১ ও ২ নেসকো, বিটিসিএল অফিস, জেলা কারাগার, দুর্নীতি দমন কমিশন, জেলা তথ্য অফিস, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, পাবনা সরকারি কলেজ, সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এরপর শহীদ আমিন উদ্দিন স্টেডিয়াম মাঠে জাতীয় পতাকা উত্তোলন, স্কয়ার স্কুল এন্ড কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রর্দশন করা হয়। এছাড়াও জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে তাদের সংবর্ধনা দেওয়া সহ দিন ব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments