Homeজেলা সংবাদপাবনা বিচার বিভাগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপিত

পাবনা বিচার বিভাগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপিত

এস এম আলম, ২৬ মার্চ: মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সকালে পাবনা বিচার বিভাগের উদ্যোগে শহরের ঐতিহাসিক দূর্জয় পাবনা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উক্ত কর্মসূচিতে পাবনার বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ের বিচারকগণ ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। বিচারকদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আখতারুজ্জামান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ তানবীর আহমেদ, স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) মো. সুমন আলী, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোসা. শাম্মী আক্তার, সিভিল জজ মো. নাজিউল হাসান এবং সিভিল জজ জিকু পাল। শ্রদ্ধা নিবেদন শেষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এসময় উপস্থিত বিচার বিভাগীয় কর্মকর্তারা মহান স্বাধীনতা সংগ্রামের চেতনা ধারণ করে ন্যায়বিচার প্রতিষ্ঠায় আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানটি ছিল যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও দেশপ্রেমের আবহে পরিপূর্ণ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments