Homeখেলাধুলাইংল্যান্ডের বিপক্ষে উরুগুয়ের ড্র

ইংল্যান্ডের বিপক্ষে উরুগুয়ের ড্র

আসন্ন বিশ্বকাপের আগে নিজেদের মাঠে শেষের দিকের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ইংল্যান্ড। কঠিন লড়াইয়ের এই ম্যাচে শেষ মুহূর্তে সমতায় ফেরে উরুগুয়ে।ম্যাচের ৮১ মিনিটে কর্নার থেকে বল পেয়ে জালে জড়ান বেন হোয়াইট। ২০২২ সালের মার্চের পর প্রথমবারের মতো জাতীয় দলে ফিরেই নিজের তুললেন স্কোরশিটে।ওই গোলে ইংল্যান্ড জিতে যাচ্ছে ধারণা করা হলেও নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে গোলের দেখা পায় উরুগুয়ে। ম্যাচের ৯৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান উরুগুয়ের অধিনায়ক ফেদরিকো ভালভার্দে। বক্সের ভেতরে ফেদেরিকো ভিনাসকে ফাউল করার কারণে পেনাল্টি পায় উরুগুয়ে।

ওয়েম্বলি স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ইংল্যান্ড। ম্যাচের শুরুতেই জেমস গার্নারের ক্রস ক্লিয়ার করেন উরুগুয়ের গোলকিপার ফার্ন্দান্দো মুলসেরা। এরপর ননি মাদুয়েকের শট পরাস্ত হয় উরুগুয়ের রক্ষণভাগের খেলোয়াড় দ্বারাই। বাইরে চলে যায় ডমিনিক সোলাঙ্কের শট।উরুগুয়ের প্রথম উল্লেখযোগ্য আক্রমণে রদ্রিগো অ্যাগুরের শট ডিফ্লেকশন হয়ে ইংল্যান্ডের গোলকিপার জেমস ট্র্যাফোর্ডের হাতে জমা পড়ে। এরপর হোয়াকিন পিকেরেস গুরুতর চোট পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়েন, ফলে খেলা কিছু সময় বন্ধ থাকে।

মার্কাস রাশফোর্ড বেশ দারুণ খেললেও বিরতির আগে তার দারুণ একক প্রচেষ্টা থেকে তৈরি হওয়া সুযোগ কাজে লাগাতে পারেননি সতীর্থরা।দ্বিতীয়ার্ধেও একইভাবে উরুগুয়েকে চাপে রাখে ইংল্যান্ড। তবে ফিল ফোডেনের শট গোলকিপারকে সেই অর্থে বিপদে ফেলতে পারেনি। বদলি হিসেবে নেমে ডমিনিক নাথানিয়েল ক্যালভার্ট-লেউইন কিছু ভালো সুযোগ তৈরি করলেও গোল পাননি।অবশেষে ম্যাচের শেষ দিকে কর্নার থেকে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন বেন হোয়াইট। তবে যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরায় উরুগুয়ে, ফলে ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments