এস এম আলম, ২৮ মার্চ: চার দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিন। শনিবার দুপুরে হেলিকপ্টার যোগে পাবনায় পৌঁছান তিনি। এসময় পাবনা ৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার, রাজশাহী রেঞ্জের ডিআইজি, জেলা প্রশাসক পাবনা এবং পুলিশ সুপার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ রাষ্ট্রপতিকে স্বাগত জানান। পাবনা সার্কিট হাউসে আনুষ্ঠানিকভাবে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সিনিয়র সহকারি পুলিশ সুপার সুজানগর সার্কেল পাবনা সাদিক আহমেদ। ৪ দিনের সফরে রয়েছে বাবা মায়ের কবর জিয়ারত, প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা, সদর উপজেলার ভবানিপুর মসজিদ পরিদর্শন ও নিজ বাসভবনে গমন ।

