Homeআন্তর্জাতিকট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে নজিরবিহীন বিক্ষোভের ডাক

ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে নজিরবিহীন বিক্ষোভের ডাক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে নজিরবিহীন বিক্ষোভের আয়োজন করা হয়েছে। এর নাম দেওয়া হয়েছে ‘নো কিংস’। দেশজুড়ে শনিবারের এই বিক্ষোভের আয়োজকরা পূর্বাভাস দিয়েছেন যে, প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনের কর্মকাণ্ডের বিরুদ্ধে এই প্রতিবাদ যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বৃহত্তম বিক্ষোভে পরিণত হতে পারে, যার কেন্দ্রবিন্দুতে থাকবে মিনেসোটা অঙ্গরাজ্য। এবিসি নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।আয়োজকরা বলছেন, ৫০টি অঙ্গরাজ্যে ৩ হাজারের বেশি বিক্ষোভের নিবন্ধন করা হয়েছে এবং এতে ৯০ লাখেরও বেশি মানুষ অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।তারা সেন্ট পলের মিনেসোটা ক্যাপিটলে অনুষ্ঠিত র‍্যালিটিকে জাতীয় প্রধান অনুষ্ঠান হিসেবে মনোনীত করেছেন। ওই অঙ্গরাজ্যে ট্রাম্পের ফেডারেল এজেন্টের কর্মীরা দুই ব্যক্তিকে গুলি করে হত্যা করে। তাই এটাই প্রতিরোধের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে।

এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হবেন ব্রুস স্প্রিংস্টিন। তিনি ‘স্ট্রিটস অব মিনিয়াপোলিস’ গানটি পরিবেশন করবেন। গানটি তিনি রেনে গুড ও অ্যালেক্স প্রেটির মৃত্যুর প্রতিক্রিয়ায় এবং রাস্তায় নেমে আসা হাজার হাজার মিনেসোটাবাসীর প্রতি শ্রদ্ধা জানিয়ে লিখেছিলেন। স্প্রিংস্টিনের ‘ল্যান্ড অফ হোপ অ্যান্ড ড্রিমস আমেরিকান ট্যুর’, যার মূলভাব ‘নো কিংস’ মঙ্গলবার মিনিয়াপোলিসে শুরু হচ্ছে।মিনেসোটার আয়োজকরা কর্মকর্তাদের জানিয়েছেন যে, তারা আশঙ্কা করছেন ক্যাপিটল প্রাঙ্গণে এক লাখ মানুষ সমবেত হতে পারেন। সেখানে গত জুনের অনুষ্ঠানে আনুমানিক ৮০ হাজার লোকের সমাগম হয়েছিল।

সেন্ট পলের সমাবেশে গায়িকা জোয়ান বায়েজ, অভিনেত্রী জেন ফন্ডা, সিনেটর বার্নি স্যান্ডার্স এবং আরও অনেক শ্রমিক নেতা ও নির্বাচিত জনপ্রতিনিধি উপস্থিত থাকবেন।হোয়াইট হাউস দেশব্যাপী এই বিক্ষোভকে ‘বামপন্থি অর্থায়নকারী নেটওয়ার্কের’ ফসল বলে উড়িয়ে দিয়েছে এবং এর পেছনে জনগণের প্রকৃত সমর্থন নেই বলে উল্লেখ করেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments